• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪১:৩২ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে রোহিঙ্গা সন্দেহে ৯ জন আটক, পালিয়ে গেছে ৩ জন

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:৫০

লংগদুতে রোহিঙ্গা সন্দেহে ৯ জন আটক, পালিয়ে গেছে ৩ জন

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ নয়জনকে আটক করা হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার সকালে তাদের আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সকালে ১২ জনের একটি দল স্পিডবোট রিজার্ভ করে রাঙামাটি থেকে লংগদুর উদ্দেশে রওনা হয়ে মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় নয়জনকে আটক করা হয়। তবে তিনজন ঘটনাস্থল থেকে চলে যেতে সক্ষম হন বলে জানা গেছে।

আটক নয়জনের মধ্যে পাঁচজন নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন এবং নিজেদের রোহিঙ্গা হিসেবে দাবি করেছেন। অপর চারজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও তাদের চলাফেরা ও পরিচয় নিয়ে সন্দেহ থাকায় নয়জনকেই লংগদু থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছিলেন এবং তাদের সঙ্গে থাকা অন্য তিনজনের পরিচয় কী। এসব বিষয়ও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬