• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:৩৩:১৫ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া

৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:০৬

মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া
প্রতীকি ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ধেয়ে আসা ৩৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাতভর কয়েক দফায় মস্কোমুখী ড্রোনগুলো প্রতিহত করা হয়। প্রথমে ১০টি, পরে ১৭টি এবং সর্বশেষ আরও ১০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

সোবিয়ানিন বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার স্থানগুলোতে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন। তবে এসব ধ্বংসাবশেষের কারণে কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

ড্রোন হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষের দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আরও বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫