ডেস্ক রিপোর্ট: সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবার গর্বিত পরিচয়—আমরা সবাই বাংলাদেশি।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন একটি নিষ্ঠুর শাসন এ দেশের মানুষের ওপর চেপে বসেছিল। হাজারো প্রাণের বিনিময়ে জনগণ সেই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।
তিনি বলেন, অর্থনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে এখন দেশ পুনর্গঠনের পালা।
তারেক রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
এ সময় প্রধানমন্ত্রী ৯ জন পুরোহিত ও সেবায়েতের হাতে ভাতার অর্থ তুলে দেন। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে আরও ৬৪ জন পুরোহিত ও সেবায়েতকে ভাতা দেওয়া হয়েছে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available