• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:২৮:১৯ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

পাঁচদিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

১৯ জুলাই ২০২৬ সকাল ১১:০২:০২

পাঁচদিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচদিনের সরকারি সফরে তুরস্ক গিয়েছেন।

১৯ জুলাই রবিবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্ক সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করছেন সেনাপ্রধান।

সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us