• ঢাকা
  • |
  • শনিবার ২০শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:০৪:২৪ (05-Sep-2026)
  • - ৩৩° সে:

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

১৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৫:৫৮

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

অনলাইন ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে যৌথ অভিযানে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউস।

১৯ জুলাই রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশ থেকে আমদানি করা একটি ফলের চালানের ঘোষণা (ডিক্লারেশন) দেওয়া হলেও তল্লাশির সময় ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বার পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়েছিল।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্তে তদন্ত চলছে।

ঢাকা কাস্টমস জানিয়েছে, চালানটির ডিক্লারেশনে ফল আমদানির কথা উল্লেখ ছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
সারা দেশে ডেঙ্গুতে আরও ৫১২ জন হাসপাতালে
৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৮