• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:১৯:২৮ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে অসহায় ১৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান

১৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৬:০৩

মানিকগঞ্জে অসহায় ১৫ জন রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে ১৫ জনের মাঝে এককালীন ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১৯ জুলাই রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও স্ট্রোকে আক্রান্ত রোগীরা এ সহায়তা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, অসহায় ও দুস্থ রোগীদের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন, পুলিশ সুপার মো. সারোয়ার আলমসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় মানিকগঞ্জ জেলায় মোট ৮৪৮ জন রোগীকে চিকিৎসা সহায়তার অনুদান প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে ৩০টি ককটেল বিস্ফোরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৩০:৩১

উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
উয়েফা নেশনস লিগ: তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৩:১৭





নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:১৯