সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান
ডেস্ক রিপোর্ট: নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।৩ অক্টোবর শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য সেনাপ্রধানদের সম্মেলন ও আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেবেন সেনাবাহিনী প্রধান। এ ছাড়া তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সমিতির বার্ষিক সভা ও প্রদর্শনীতে যোগ দেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।