• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:০২ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

প্যারিসে খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৫২

প্যারিসে খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো।

২৬ নভেম্বর বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘে বহুপাক্ষিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সংঘাত ও মানবিক সংকট মোকাবিলা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা করা হয়।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বৈঠকে গণনৃশংসতার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রান্স ও মেক্সিকোর যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার করেন। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর দায়মুক্তির বিরুদ্ধে লড়াই এবং অপরাধের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে একমত হন তাঁরা।

এ ছাড়া বৈঠকে অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মাহফুজা সুলতানা, কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি মো. ওয়ালিদ বিন কাশেম এবং প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

‘বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে’

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬






ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৯