অনলাইন ডেস্ক: কেরাণীগঞ্জের চুনকুটিয়ার কালিবাড়ী রোড এলাকায় গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে সৃষ্ট লিকেজের ফলে দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
২৮ নভেম্বর শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে এ লিকেজের সৃষ্টি হয়েছে। বর্তমানে লিকেজ মেরামতের কাজ চলছে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকা।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মেরামতকাজ শেষ হলে যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available