• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:৩৮:১৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

ডেস্ক রিপোর্ট: কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।১৯ আগস্ট বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।দোহায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। এ সময় বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা।এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।