• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:২৩:০৯ (13-Jun-2026)
  • - ৩৩° সে:
রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ডেস্ক রিপোর্ট: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।আজ ৭ জুন রোববার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।সফরকালে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের বিভিন্ন দিক, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বিশেষ গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। এ প্রকল্পের অগ্রগতি, প্রযুক্তিগত সহযোগিতা এবং সংশ্লিষ্ট আর্থিক বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক পরিস্থিতি এবং বিভিন্ন নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে।সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, জাতিসংঘ সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের সহযোগিতা নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।এ ছাড়া সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তার সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে।প্রায় সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দ্বিপক্ষীয় সফরে রাশিয়া যান। অন্যদিকে ২০২৩ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকা সফর করেছিলেন।