• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১০:৫০ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

পে-স্কেল নিয়ে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

পে-স্কেল নিয়ে সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে উল্লেখ করেছেন তিনি।

২৮ নভেম্বর শনিবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা

বিষয়টি তুলে ধরে আবদুল খালেক বলেন, ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। খুব কঠিন কাজ ছিল। এই পে-স্কেল দেওয়া শেষ হয়নি। অথচ আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।

শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও জানান তিনি।

এ প্রসঙ্গে সচিব বলেন, “বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা আপ্রাণ চেষ্টা করি সততা দিয়ে, দক্ষতা দিয়ে। ইতোমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।”

আরও পড়ুন

পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আবদুল খালেক আরও বলেন, “যখন প্রয়োজন হবে তখন সরকার জাতীয়করণ করবে। এটা করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন আছে, সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতোমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা যা দেওয়ার, সরকারের পক্ষ থেকে দিয়েছি। কম্পিউটার দিয়েছি, ল্যাব দিয়েছি, নতুন বই দিয়েছি।”

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দিয়েছে।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

আরও পড়ুন

সুস্থ সমাজ গঠনে শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

এটিভি/ এম এই্চ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৯



পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৫:০৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২:১০




‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
‘শেখ হাসিনার ফিরে আসার একটাই পথ’
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০২:২৩