• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১১:০৬ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস

২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ কার্যক্রমের সময় সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সংশ্লিষ্ট নির্বাচন অফিস খোলা রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ইসির জারি করা এ সংক্রান্ত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণ, নিষ্পত্তি ও প্রতীক বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনে অফিস সময়ের পরও এসব কার্যালয় খোলা রাখতে হবে।

তবে মনোনয়নপত্র জমা দেওয়া ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে বিকেল ৪টার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা যাবে না এবং কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪খখ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনি ব্যয় পরিচালনার জন্য প্রত্যেক প্রার্থীকে তার নির্বাচনী এজেন্টের মাধ্যমে অথবা এজেন্ট নিয়োগ না করলে নিজেকেই তফসিলি ব্যাংকে একটি পৃথক ব্যাংক হিসাব খুলতে হবে। ব্যক্তিগত খরচ ছাড়া নির্বাচনের যাবতীয় ব্যয় এই ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

প্যারিসে খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

গত ২৫ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

আরও পড়ুন

‘বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে’

ইসি সচিব জানান, এই উপনির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং থাকবে।

পোস্টাল ভোট দিতে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ভোটদানে সম্মতি গ্রহণ এবং নতুন ভোটারদের নিবন্ধনের জন্য আগামী ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছে ইসি।

এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

গত ১৪ নভেম্বর সরকারি দলের সংসদ সদস্য (এমপি) ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করেছেন। চিকিৎসার জন্য দীর্ঘদিন ড. মুহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৬:৩৭

জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:২৬






ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ৭,৬১২ মামলা
২৮ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২৯