• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:১৬ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী প্রেরণ ঐতিহাসিক উদ্যোগ: মাহদী আমিন

২৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৫:১১

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী প্রেরণ ঐতিহাসিক উদ্যোগ: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সম্পূর্ণ বিনা খরচে (শূন্য অভিবাসন ব্যয়ে) মালয়েশিয়ায় ১১২ জন কর্মী প্রেরণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ‘ঐতিহাসিক উদ্যোগ’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

২৭ নভেম্বর শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মাহদী আমিন ফেসবুক পোস্টে লেখেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয় বলে জানান তিনি।

আরও পড়ুন

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১০৩ বাংলাদেশি কর্মী

বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা মাহদী আমিন বলেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হয়েছে। সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল প্রেরণ করা হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চলমান এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও লেখেন, সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে তার পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং দেশের অর্থনীতির সমৃদ্ধি জড়িত উল্লেখ করে তিনি জানান, বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে সরকার সেই প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।


এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯



করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪

সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:০০