অনলাইন ডেস্ক: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
২৭ নভেম্বর শুক্রবার বেলা ১টা ৩৫ মিনিটের দিকে মহাসড়কের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।
তিনি জানান, বাসটি গত দুই দিন ধরে মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। শুক্রবার দুপুরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available