• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৪৬:১০ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পূর্বাঞ্চলের তাইজে সৌদির বিমান হামলায় ১১ জন নিহত হয়েছেন।

২৭ নভেম্বর শুক্রবার এ হামলা চালানো হয়। এর আগে গতকাল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির জাজানের একটি তেল পরিশোধনাগারে হামলা চালায়। এতে সেখানে থাকা এক বিদেশি কর্মী নিহত হন। এরপরই আজ সৌদি ইয়েমেনের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে।

গত জুলাইয়ে সৌদি ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি জোট নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

আরও পড়ুন

করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪

এর জবাবে হুথিরা তেল স্থাপনা, বিমানবন্দর এবং বাণিজ্যিক রাজধানী রিয়াদকে লক্ষ্য করে প্রতিদিনই পাল্টা হামলা চালাচ্ছে।

বার্তাসংস্থা সাবা নিউজ বলেছে, তাইজ প্রদেশের আল-তুবরার একটি আবাসিক ভবনে বিমান হামলা হয়। এতে ১১ জন প্রাণ হারান। যাদের বেশিরভাগই শিশু। এছাড়া সা’দা অঞ্চলে জ্বালানি ট্যাংকার লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। এরপর ২০১৫ সালে সৌদি জোট হুথিদের ওপর ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সাত বছর বিমান হামলা চালিয়েছে। তবে হুথিরা তাদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সরে যায়নি।

আরও পড়ুন

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় তাদের যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সৌদি জোট সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালে নতুন করে আবারও লড়াই শুরু হয়।

অপরদিকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের সেনাবাহিনী স্থল অভিযান শুরু করে। এতে করে দেশটিতে নতুন করে আবারও গৃহযুদ্ধ শুরু হয়েছে। সূত্র: সাবা নিউজ

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯



করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
করাচিতে ভবন ধসে নিহত ৭, নিখোঁজ ১৪
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:১৪

সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
সাভারে লাব্বাইক পরিবহনে আগুন
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫২:০০



চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭