ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটান।
২৭ নভেম্বর শুক্রবার নৌবাহিনী সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন তিনি।
এ সময় তাদের হাতে তুলে দেন ব্যাডমিন্টন খেলার সামগ্রী। শিশুরা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, তা জানতে চান তিনি।
পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দিয়ে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভাগাভাগির মানসিকতা গড়ে তুলতে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
এটিভি / এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available