• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:০৮:২২ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:২৬

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর পর ফরিদপুর গিয়ে ধরা পড়েছেন মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষক।

একইসঙ্গে অপহৃত ছাত্রীকেও উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এর আগেও একই উপায়ে দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।

২৭ নভেম্বর শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-১২ এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাখুন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেফতার করে। পরে একই থানার টেপাখেলা বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতার রাজিব হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরে যায়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

আরও পড়ুন

শুক্র ও শনিবার ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এজাহারে অভিযোগে আরও বলা হয়, রাজিব হোসেন এর আগেও তার দুই ছাত্রীকে একই উপায়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে করলেও কয়েক মাসের ব্যবধানে দুজনকেই ডিভোর্স দেন তিনি।

বর্তমানে তার ঘরে একজন স্ত্রী রয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে এজাহারে।

এদিকে গ্রেফতার আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে এসআরবি-১২।

আরও পড়ুন

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

এটিভি/এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:২৬






দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৫১