• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:৪৪:১৬ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২২

নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: নাইজারে সেনা ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পালটা অভিযানে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

২৬ নভেম্বর বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে।

নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিপুলসংখ্যক ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

আরও পড়ুন

দুই জা-এর বিরোধে পরিবারে অশান্তি, স্ত্রীদের হত্যার করলেন দুই ভাই

এ ছাড়া হামলাকারীদের রসদ ও সরঞ্জাম সরবরাহের অবকাঠামো ধ্বংস করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদাদের সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে (জিএমটি অনুযায়ী ভোর ৪টা) হামলাটি চালানো হয়। সানাম শহরটি নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে অবস্থিত। মালির সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনাসদস্য নিহত হন। ওই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে হুঁশিয়ারি ট্রাম্পের

পরপর দুটি হামলায় নাইজারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 
এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:২৬