• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৪:২০:০৮ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ শিশু।

২৭ নভেম্বর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু, সিলেট বিভাগে ৩ শিশু ও খুলনা বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে (২৭ নভেম্বর) এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৭৮ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৩ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ শিশু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৮ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ শিশু।

গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত (২৭ নভেম্বর) হাম সন্দেহে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ শিশু ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ শিশু।  

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
চাঁদপুরে খাবারে বিষ মিশিয়ে গরু হত্যা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:৫৩


হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:০৭

ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
ছাত্রী নিয়ে পালিয়ে ধরা খেলেন শিক্ষক
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৩:২৬






দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা
২৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৯:৫১