• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৩৬:১৫ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল জাতীয় কমিটি

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২০:২৫

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল জাতীয় কমিটি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের প্রশাসনিক কাঠামোয় নতুন করে যুক্ত হচ্ছে দুটি থানা ও দুটি পৌরসভা। এ ছাড়া একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দিয়েছে সরকার।

আজ ১৬ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এর মাধ্যমে মাতামুহুরী এলাকার মানুষের জন্য পৃথক থানা গঠনের পথ তৈরি হলো।

আরও পড়ুন

দেশের নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার

একইভাবে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, নতুন দুটি পৌরসভা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’।

এ ছাড়া ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা থানা’র নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

অনিবার্য কারণে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত: শ্রম মন্ত্রণালয়

সভায় লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলার দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদন করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।

অন্যদিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘বাঙ্গরা’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নেওয়া হয়েছে।

এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নতুন কাঠামো যুক্ত হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:২২




আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব: হানিয়া আমির
আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব: হানিয়া আমির
১৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৩:২২