• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:২৭:৫৯ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:২২

এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। ওয়াশিংটন নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিলে পরিস্থিতি বিবেচনায় আগাম পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে তেহরানের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

১৫ নভেম্বর রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তেহরান। এগুলো হলো কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন।

ঘারিবাবাদির আশঙ্কা, যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনার নামে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিতে সময়ক্ষেপণ করতে পারে। অতীতে আলোচনার মধ্যেই সামরিক সংঘাতের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতির ওপর আর আস্থা রাখতে পারছে না তেহরান।

আরও পড়ুন

থাইল্যান্ডে বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১

ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান কিউবা নয় যে অবরোধ দিয়ে আটকে রাখা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ তাঁর দাবি, সমুদ্র, আকাশ ও স্থলপথে অবরোধ আরোপ করেও যুক্তরাষ্ট্র ইরানকে নিজেদের শর্ত মানতে বাধ্য করতে পারেনি।

তিনি আরও জানান, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতিকে শুধু যুদ্ধ নয়, শান্তিও নয়—এভাবে বর্ণনা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, আইনগতভাবে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।

পারমাণবিক স্থাপনায় পরিদর্শন নিয়ে অনড় তেহরান

আরও পড়ুন

নেতানিয়াহু প্রতিশ্রুতি রাখার মানুষ নন, স্মৃতিকথায় লিখলেন বাইডেন

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে বিরোধও অব্যাহত রয়েছে। সামরিক হামলার হুমকি বহাল থাকা অবস্থায় পারমাণবিক স্থাপনায় নজরদারি ও পরিদর্শন নিয়ে আলোচনা সম্ভব নয় বলে জাতিসংঘের সংস্থাটিকে জানিয়েছে তেহরান।

সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইরান বলেছে, বর্তমান সংকটের মূল কারণগুলোর সমাধান এবং স্বাভাবিক পরিদর্শন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত এ বিষয়ে অগ্রগতি সম্ভব নয়।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে এখনো আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার নেই। ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা যাচাই করতে পারছে না সংস্থাটি।

আরও পড়ুন

কংগ্রেস নেতার আবদারে নিজের কার্ড দিয়ে মেট্রোর টিকিট করে দিলেন মোদী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় ইরানের শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে কয়েকটি শর্তের কথা জানিয়েছেন ঘারিবাবাদি। এর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার, তেল খাতসহ নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদের বিষয়ে সমাধান।

এ ছাড়া আগের সমঝোতার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে মোতায়েন করা সামরিক সরঞ্জাম ও সেনাদের বিষয়েও পদক্ষেপ চায় তেহরান।

আরও পড়ুন

গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

ঘারিবাবাদি জানান, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি প্রস্তাব রয়েছে। শুরুতে এ প্রক্রিয়া বাস্তবায়নে সাত দিন সময়ের কথা বলা হলেও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর তা কমিয়ে দুই দিন করা হয়েছে।

তবে প্রস্তাব বাস্তবায়নের সময়সীমা ও পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য থাকায় এখনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। ইরানের দাবি, প্রস্তাবের গুরুত্বপূর্ণ শর্তগুলো শুরুতেই বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে ওয়াশিংটনকে।

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে তৃতীয় মার্কিন রণতরী

আরও পড়ুন

দুই জেলা দখলের পর অস্থায়ী রাজধানী এডেনের দিকে অগ্রসর হচ্ছে হুথি যোদ্ধারা

এদিকে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। ১৬ নভেম্বর সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

রণতরীটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে আগে থেকে অবস্থান করা আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যুক্ত হলো এটি। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা দাঁড়াল তিনটিতে।

এমনিতেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং তেহরানের আগাম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:২২




আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব: হানিয়া আমির
আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব: হানিয়া আমির
১৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৩:২২