• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:৩৯:৫৭ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:২২:৩২

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে এই সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৬ নভেম্বর সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত সামাল দিতে মাঠপর্যায়ে সাঁজোয়া যান বা আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। টহলের পাশাপাশি গোটা এলাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

ডিসি-এসপির পর গোপালগঞ্জের তিন ওসিকে কিশোরগঞ্জে বদলি

মাঠপর্যায়ের সদস্যদের তৎপরতা সরাসরি তদারকি ও কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের জন্য মোতায়েনকৃত বিজিবি সদস্যদের অধিকাংশের পোশাকে ‘বডি ওর্ন ক্যামেরা’ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে আকাশপথ ও দূরবর্তী স্থান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং বিশেষ ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে সার্বক্ষণিক সরাসরি ভিডিও চিত্র ধারণ ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৬ নভেম্বর ২০২৬)
১৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:১৩