• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৯:০৯ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি

১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৬:৪২

১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ন্যূনতম বেতন নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

১৪ নভেম্বর শনিবার দুপুরের দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কারখানা বন্ধের বিষয়টি জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ সভাপতি  মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয় মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনি বলেন, সোমবার মজুরি বোর্ডের সভায় লিখিত প্রস্তাব দেবে পোশাক কারখানা মালিকরা। তবে শ্রমিকদের আন্দোলন বন্ধ না হলে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনার যৌক্তিতা নেই।

এর আগে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএ প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ নেতারা।

এটিভি/ এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৫:৩১



খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪