• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৯:০৩ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪

খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান দর্শকপ্রিয় এই অভিনেতা।

১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন রাজীব। অভিনয়জীবন শুরুর আগে তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। পরে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে যুক্ত হন। কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুতে নায়ক হিসেবে অভিনয় করলেও পরবর্তী সময়ে খলনায়ক চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান।

আরও পড়ুন

এশিয়ায় প্রথমবার ইউরোভিশন, মঞ্চ মাতাতে প্রস্তুত তারকারা

দীর্ঘ অভিনয়জীবনে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজীব। অসামান্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া পেয়েছেন বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা।

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন এই অভিনেতা।

হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের ঠিকানা, কেয়ামত থেকে কেয়ামত, বিক্ষোভ ও বুকের ভেতর আগুনসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

বাগদান সারলেন ‘দিলবার’ গায়িকা, বর কে?

মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও গম্ভীর কণ্ঠস্বর, শক্তিশালী অভিনয় আর পর্দায় দাপুটে উপস্থিতির কারণে দর্শকের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি খলনায়ক।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
১৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪