• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫০:৪৩ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয়: মির্জা আব্বাস

১৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৯:০৭

ডাক্তারদের যেন আর রাজনীতির শিকার হতে না হয়: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: বলেছেন, চিকিৎসকদের (ডাক্তারদের) যেন কোনো সময় আর রাজনীতির শিকার হতে না হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি বলেন, আজকে বলা হয় বিএনপির ডাক্তার। মেডিকেল বইয়ে কি লেখা আছে বিএনপির বই? লেখা তো নেই। সুতরাং ডাক্তার তো ডাক্তারই। ডাক্তারদের যেন আমরা ডাক্তারই থাকতে দিই, তাদের যেন আর রাজনীতিতে না টানি। আমাদের বেলায়ও যেমন এটি প্রযোজ্য, ঠিক যেকোনো সরকারের বেলায়ও তা প্রযোজ্য হওয়া উচিত।

১৪ নভেম্বর শনিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য ও সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

মির্জা আব্বাস বলেন, এখন থেকে ২০ বছর আগে আমরা যাদের ডাক্তার হিসেবে দেখেছি। অনেকেই ছিল এখন আর তারা নেই। তবে তাদের অবদান ফেলে দেওয়া যাবে না। আমার দেশে ভালো ডাক্তার ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের ডাক্তাররা এখনো এত খারাপ হয়ে যায়নি। তবুও আপনারা বলবেন, আপনারা দেশের চিকিৎসা নেন না কেন? তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হাসপাতালের অভাব এবং কনফিডেন্সের অভাব রয়েছে। এছাড়াও পরিবারের চাপে আমরা অনেক সময় বাহিরে চিকিৎসা করে থাকি। আমাদের দেশের ভালো চিকিৎসা হয় এটা অনেক লোক জানেই না। মানুষকে জানাতে হবে। আমাদের দেশে ভালো ডাক্তার তৈরি করতে হবে। আমার দেশের ডাক্তাররাই বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ