• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৯:০৯ (02-Jul-2026)
  • - ৩৩° সে:

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে সিভি আহ্বান, আবেদন শেষ ১৩ জুলাই

২ জুলাই ২০২৬ বিকাল ০৩:২২:৪৪

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে সিভি আহ্বান, আবেদন শেষ ১৩ জুলাই

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে দুদক কমিশন পুনর্গঠন-সংক্রান্ত বাছাই কমিটি।

২ জুলাই বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্মসচিব তানভীর আহমেদ বাছাই কমিটির নির্দেশক্রমে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ৭ অনুযায়ী এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। তবে যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আগ্রহী প্রার্থীদের দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৮(১) অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে আইনের ধারা ৮(২) এ উল্লেখিত অযোগ্যতার আওতায় পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি এ পদে আবেদন করার যোগ্য হবেন না।

আবেদনকারীদের জীবনবৃত্তান্তে নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা বা চাকরির সুনির্দিষ্ট তথ্য (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।

এছাড়া আবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে সব সনদের অনুলিপি সংযুক্ত করতে হবে।

আগ্রহী ব্যক্তিরা বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটে (কেন্দ্রীয় ডাক গ্রহণ কেন্দ্র) অথবা মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখায় (কক্ষ নম্বর ১৩৫, ভবন-১) আবেদনপত্র জমা দিতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us