ডেস্ক রিপোর্ট: অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে অ্যাপভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান পাঠাও। প্রতিষ্ঠানটি ‘অপারেশন অপারেটর’ পদে ১০০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ নভেম্বর বুধবার থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। তবে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
চলুন, একনজরে দেখে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত—
প্রতিষ্ঠানের নাম ও পদ
- প্রতিষ্ঠানের নাম: পাঠাও
- বিভাগ: পাঠাও কুরিয়ার
- পদের নাম: অপারেশন অপারেটর
- পদসংখ্যা: ১০০ জন
- চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
- প্রার্থীর ধরন: পুরুষ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
- অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
- বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর।
বেতন ও কর্মস্থল
- বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে।
- কর্মস্থল: নারায়ণগঞ্জ। এ জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের সময়সীমা ও পদ্ধতি
- আবেদন শুরুর তারিখ: ৪ নভেম্বর ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০২৬।
- আবেদন পদ্ধতি: অনলাইনে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা পাঠাওয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available