• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৯:৪৯ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:১৮

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আবেদন শুরু হচ্ছে আজ ৬ নভেম্বর শুক্রবার থেকে।

৫ নভেম্বর বৃহস্পতিবার প্রকাশিত বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত।

আবেদনকারীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন

১২ দেশে কর্মী পাঠাতে ছাড়পত্র দেবে না মন্ত্রণালয়

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে আগামী ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

আরও পড়ুন

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

বোয়েসেল জানিয়েছে, নিয়োগপ্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীদের অর্থ ব্যয় করতে হবে না। তাই এ নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৩:৫২






আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৬