• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:৩১ (28-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশে যেকোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৫:২১

দেশে যেকোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জে সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তা নস্যাৎ করা হবে। ২৮ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোপালগঞ্জের সহিংসতায় পুলিশ নিজেরা আহত হলেও কোনো শ্রমিক ভাই-বোনদের গায়ে হাত দেয়নি। এটা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারাকে নস্যাৎ করে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটা। আমরা ধরেই নিই, সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। এ জন্যই তো পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

আরও পড়ুন

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী

বিভিন্ন স্থানে শ্রমিকদের কর্মসূচি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, কারও কারও নিজস্ব কর্মসূচি থাকতে পারে। কিন্তু শ্রমিক ভাই-বোনরা অত্যন্ত সন্তুষ্ট। তারা বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছে। কিছু কিছু শ্রমিক নামধারী, তারা শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির হয়তো পাঁয়তারা করছে। আমার মনে হয়, তারা সফল হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, আমরা জানি না। তবে সীমান্তের এপারে আমাদের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

তিনি বলেন, গোপালগঞ্জের সহিংসতায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর অনেকেই আহত হয়েছেন। এরই মধ্যে অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কিছুসংখ্যক সদস্যকে আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে এবং বিশেষায়িত চিকিৎসাও নিতে হবে। তাদের দেখতে এসেছিলাম। তাদের সাহস জুগিয়েছি, প্রশংসা করেছি। তাদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

আরও পড়ুন

যেখানেই যাই, কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করে আরও বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যসহকারে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করেছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৫:৩৪



প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময় বাড়ল
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৪:৪৬

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর
২৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:০৭:১৩