• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৪৯:৪২ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসির ফলাফল স্থগিত করা তিনটি আসনে ভোট বেশি পেলেন যারা

১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৩:২৩

ইসির ফলাফল স্থগিত করা তিনটি আসনে ভোট বেশি পেলেন যারা

ডেস্ক রিপোর্ট: জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসন তিনটি হলো: শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।

Ad

এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এগুলোর ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে।

Ad
Ad

ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত তিনটি পৃথক চিঠি জারি করেছে ইসি।

চট্টগ্রাম-২ আসন

চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে জানানো হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪০/২০২৬ (রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন। কিন্তু মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।'

তবে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম-৪ আসন

ইসির জারি করা চিঠিতে বলা হয়েছে, 'আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪১/২০২৬ (মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। ওই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় কমিশন ফলাফল স্থগিতের সিদ্ধান্ত প্রদান করেছে।'

তবে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক) এ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।

শেরপুর-২ আসন

শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, 'আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ নং ৪৪২/২০২৬ (রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ হতে উদ্ধৃত)-এর ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে ওই মামলার চূড়ান্ত আদেশের ওপরই মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভরশীল হবে মর্মে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।'

তবে শেরপুর-২ আসনে ১৫৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ১৭ হাজার ৪৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফাহিম চৌধুরী। নিকতম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৫৭৮ ভোট। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন তুলি
জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন তুলি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩০:২৩

দোয়া মাহফিলের ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি
দোয়া মাহফিলের ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২২:৩৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৫৭



গোপালগঞ্জে তিন আসনেই জয় পেল ধানের শীষ
গোপালগঞ্জে তিন আসনেই জয় পেল ধানের শীষ
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৩:০২



Follow Us