• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৩৬:০৭ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

বৃহত্তর চট্টগ্রামে বিএনপির ২১, জামায়াতের ২ প্রার্থীর বিজয়

১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৮:২৯

বৃহত্তর চট্টগ্রামে বিএনপির ২১, জামায়াতের ২ প্রার্থীর বিজয়

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ফলাফলে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দরনগরীসহ সমগ্র বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপির ধানের শীষের প্রার্থীদের জয়-জয়কার। সব মিলিয়ে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। চট্টগ্রাম অঞ্চলের ৫টি জেলায় বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন ২১টিতে এবং জামায়াতে ইসলামী পেয়েছে মাত্র ২ আসন।

Ad

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের দল (জামায়াতের নেতৃত্বে নির্বাচনী ঐক্যে) একমাত্র আসনটিতেও পরাজিত হয়েছে।

Ad
Ad

চট্টগ্রাম মহানগরীর চারটি আসনসহ জেলা চট্টগ্রামে মোট নির্বাচনী আসন সংখ্যা হচ্ছে ১৬টি। এর মধ্যে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন ১৪টি আসনে। বাকি দু’টিতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থীরা জয়ী হয়েছেন।

কক্সবাজার জেলার চারটি আসনের সবক’টিতেই বিজয় লাভ করেছে বিএনপির ধানের শীষের প্রার্থীরা। তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বিএনপির ধানের শীষ জয়লাভ করেছে।

চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে এবারের নির্বাচনী ফলাফলদৃষ্টে জয়ী বিএনপির ১৪ প্রার্থীর মধ্যে ১০ জনই নতুন মুখ। তারা প্রথমবারের মতোই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম-১ মীরসরাই: মীরসরাই আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন (ধানের শীষ) ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট।

চট্টগ্রাম-২ ফটিকছড়ি: ফটিকছড়ি আসনে বিএনপির সরোয়ার আলমগীর ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ: সন্দ্বীপ আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর আলাউদ্দীন সিকদার পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ও চসিক আংশিক: এ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট।

চট্টগ্রাম-৫ হাটহাজারী: হাটহাজারী আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ) ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা মো. নাসির উদ্দীন মুনির (রিকশা) পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট। চট্টগ্রাম-৬ রাউজান: রাউজান আসনে বিএনপি প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি) পেয়েছেন ২৬ হাজার ৬৯৭ ভোট।

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুমাম কাদের চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।

চট্টগ্রাম-৮: চান্দগাঁও-বোয়ালখালী : এই আসনে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ (ধানের শীষ) ৭৯ হাজার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. আবু নাসের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩৪ হাজার ৭৪৭ ভোট।

চট্টগ্রাম-৯ কোতোয়ালী: কোতোয়ালী আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান (ধানের শীষ) ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৩ হাজার ৪০৭ ভোট। চট্টগ্রাম-১০ ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী: এ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান (ধানের শীষ) ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে প্রার্থী মুহাম্মদ শামসুজ্জমান হেলালী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা: এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় স্থায়ী কমটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ) ১ লাখ ১৫ হাজার ২১ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শফিউল আলম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৩ হাজার ৭৫২ ভোট।

চট্টগ্রাম-১২ পটিয়া: এই আসনে বিএনপির প্রার্থী এনামুল হক এনাম ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি) পেয়েছেন ২৮ হাজার ৯৯৯ ভোট।

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী: এ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান (মোমবাতি) পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) : চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমদ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের পুত্র ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট।

চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া: এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা) ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তফা আমীন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।

চট্টগ্রাম-১৬ বাঁশখালী: বাঁশখালী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।

এদিকে কক্সবাজার জেলার চারটি আসনের সবক’টিতেই জয়ী বিএনপির ধানের শীষ। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): এই আসনে হয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): এই আসনে ধানের শীষে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ জয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ।

কক্সবাজার-৩ (সদর-রাম-ঈদগাঁও): আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): এই আসনে বিএনপির জয়ী হয়েছেন শাহজাহান চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী।

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য তিনটি জেলা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা সবকটি আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বান্দরবানে রাজপুত্র সাচিং প্রু জেরী, খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া এবং রাঙামাটিতে দীপেন দেওয়ান বিপুল ভোটে নিজ নিজ আসনে জয় নিশ্চিত করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল
২০২৮ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের কোচ টুখেল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২১:১৬




চালু হলো বিকাশ-নগদ-রকেটে লেনদেন
চালু হলো বিকাশ-নগদ-রকেটে লেনদেন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২০:১৬


ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৮:০৩

সংসদ সদস্য হলেন এনসিপির ৬ জন
সংসদ সদস্য হলেন এনসিপির ৬ জন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:৩২


এনসিপির পরিকল্পনা এটাই ছিল: তাজনূভা জাবীন
এনসিপির পরিকল্পনা এটাই ছিল: তাজনূভা জাবীন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:১৮


Follow Us