• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:০৭:২১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে তিন আসনেই জয় পেল ধানের শীষ

১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৩:০২

গোপালগঞ্জে তিন আসনেই জয় পেল ধানের শীষ

গোপালগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এই জেলায় এবারই প্রথম একসঙ্গে তিন আসনে জয় পেল দলটি।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

Ad
Ad

ঘোষিত ফলাফল অনুযায়ী, গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান মোল্যা ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মাত্র একবার বিএনপির প্রার্থী এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন। এবারই প্রথম জেলার সব কটি আসনে জয় পেল দলটি।

এদিকে, সংসদ নির্বাচনের পাশাপাশি গোপালগঞ্জের তিনটি আসনে অনুষ্ঠিত গণভোটে ‘না’ ভোট জয়ী হয়েছে। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়:

গোপালগঞ্জ-১: ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪ হাজার ৭১৬টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ২৯৮টি।
গোপালগঞ্জ-২: ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৪ হাজার ৩০১টি, ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৯০টি।
গোপালগঞ্জ-৩: ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৩ হাজার ৪৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৯৩ হাজার ৩৬৮টি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ সদস্য হলেন এনসিপির ৬ জন
সংসদ সদস্য হলেন এনসিপির ৬ জন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:৩২


এনসিপির পরিকল্পনা এটাই ছিল: তাজনূভা জাবীন
এনসিপির পরিকল্পনা এটাই ছিল: তাজনূভা জাবীন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:১৮




জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন তুলি
জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন তুলি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩০:২৩

দোয়া মাহফিলের ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি
দোয়া মাহফিলের ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২২:৩৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৫৭



Follow Us