• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:০৬:৩৫ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৮:০০

গণতন্ত্র ও বাকস্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রধান মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ক্ষমতায় এলে তারা ‘নিশ্চিতভাবেই’ মানুষের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

Ad

মাহদী আরও বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।’

Ad
Ad

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় এ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে মাহদী আমিন বলেন, ‘নির্বাচিত হলে আমরা আবার জনগণের কাছে ফিরে যাব এবং জনগণ যা চাইবে তাই অনুসরণ করব। তবে এখন এটা স্পষ্ট যে জনগণ এমন কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় না, যারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হয়ে উঠেছিল।’

যদিও আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

মাহদী আরও বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা হবে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।

দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে করে প্রায় ৩৫ বছর পর আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ সদস্য হলেন এনসিপির ৬ জন
সংসদ সদস্য হলেন এনসিপির ৬ জন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:৩২


এনসিপির পরিকল্পনা এটাই ছিল: তাজনূভা জাবীন
এনসিপির পরিকল্পনা এটাই ছিল: তাজনূভা জাবীন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫০:১৮




জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন তুলি
জিতলেন ব্যারিস্টার আরমান, হেরে গেলেন তুলি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩০:২৩

দোয়া মাহফিলের ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি
দোয়া মাহফিলের ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২২:৩৬

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
১৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৩৯:৫৭



Follow Us