অনলাইন ডেস্ক: মাত্রাতিরিক্ত ও ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে বাজার থেকে তিন ধরনের প্যাকেটজাত খাবার প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন, বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ জুলাই বৃহস্পতিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশ জারি করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বিএফএসএ জানায়, ল্যাব পরীক্ষায় তিনটি খাদ্যপণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভের উপস্থিতি পাওয়া গেছে। এসব উপাদান জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া পণ্যগুলো হলো- ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’, আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডের ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এসব পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাজারে থাকা পণ্যগুলো দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available