• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৪৩:৪৮ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

১৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৮:৫০

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

দিনাজপুর প্রতিনিধি: সীমান্ত দিয়ে মাদক পাচার ঠেকাতে একদিনেই চার-চারটি অভিযান। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর তৎপরতায় ভারতীয় ট্যাবলেট, ইয়াবা, কাশির সিরাপ থেকে শুরু করে দেশীয় যৌন উত্তেজক সিরাপও রক্ষা পায়নি। অভিযানে ১ জনকে আটকসহ প্রায় ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

১৭ জুলাই বৃহস্পতিবার ২৯ বিজিবির অধীনস্থ অচিন্তপুর, মনিপুর, বড়গ্রাম ও মোহনপুর ব্রিজ বিওপি এলাকায় পৃথক পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযানগুলোতে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ও আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ২৭৮৪ পিস, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৫০ পিস, ভারতীয় ইস্কফ সিরাপ ৫০ বোতল, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ১৪৩ বোতল।

আটক মাদকদ্রব্যসহ অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৯৬ হাজার ৭৭০ টাকা।

২৯ বিজিবির এক কর্মকর্তা জানান, সম্প্রতি ফুলবাড়ী সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এর মধ্যে ইয়াবা ও কাশির সিরাপের চাহিদা বেশি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতেই বিজিবি কঠোর অবস্থানে।

তিনি আরও বলেন, আমরা শুধু মাল জব্দ করেই থেমে থাকছি না। যারা এর সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজও চলছে। আজকের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সীমান্তে এ ধরনের নিয়মিত অভিযান চললে এলাকার যুবসমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯