• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই আশ্বিন ১৪৩৩ রাত ০৩:১৮:১৪ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ী সীমান্তে মাদক ও ভারতীয় গরু জব্দ

১৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৭:৩০

ফুলবাড়ী সীমান্তে মাদক ও ভারতীয় গরু জব্দ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। জব্দ মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা।

১৬ জুলাই ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ জলপাইতলী ও অচিন্তপুর বিওপি-এর পৃথক দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২টি ভারতীয় গরু জব্দ করা হয়।

জব্দ মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

২৯ বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল জব্দ এবং আসামি গ্রেফতারের কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:৪৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাস সরবরাহ
২৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৪৮