• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:১৯:৫৪ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলা, নিহত ৭

১৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:৩৬:৩০

ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে হরমোজগান প্রদেশের একটি সড়ক সেতুতে হামলায় অন্তত ৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন।

ইরানের বন্দর আব্বাসকে দেশের অভ্যন্তরের অন্যান্য শহরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ বন্দর-ই খামির সড়ক সেতু মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে নদীতে ভেঙে পড়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এই বিমান অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে।

সেন্টকম জানায়, মার্কিন বাহিনী যুদ্ধবিমান, ড্রোন এবং একাধিক যুদ্ধজাহাজ ব্যবহার করে নির্ভুল অস্ত্রের মাধ্যমে ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো ও সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েক ডজন স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস, চাবাহার, ইরানশাহর এবং বন্দর-ই খামির এলাকায় একাধিক বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, হরমোজগান প্রদেশের বন্দর-ই খামির সড়ক সেতুতে হামলায় সাতজন নিহত ও নয়জন আহত হন। সেতুটি বন্দর আব্বাসের সঙ্গে দেশের অভ্যন্তরের বিভিন্ন এলাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিলেন। গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক অভিযোগের পর থেকেই উত্তেজনা বৃদ্ধি পায়।

এদিকে সেন্টকম দাবি করেছে, ওমান উপসাগরে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা তিনটি বাণিজ্যিক জাহাজকে তারা বাধা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, নির্দেশ অমান্য করায় একটি জাহাজ অচল করা হয়েছে এবং আরেকটি জাহাজে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।

অন্যদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক প্রস্তুতি জোরদার করছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভূমিকম্পে কাঁপল তিব্বত ও নেপাল
ভূমিকম্পে কাঁপল তিব্বত ও নেপাল
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৪:৫০


ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৩৫

আবারও কমেছে সোনার দাম
আবারও কমেছে সোনার দাম
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৪৯