• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:২৮:৫০ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

১৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:১৭:২২

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

রাঙামাটি প্রতিনিধি: টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পার্বত্য এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে উলুছড়ি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

১৭ জুলাই শুক্রবার লংগদু জোনের সেনাসদস্যরা আশ্রয়কেন্দ্রে গিয়ে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিরাপদ বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা, ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে

বন্যাদুর্গত পরিবারগুলো এ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ