• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩২:০৪ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলায়

বাজি হেরে প্রেমিকের সঙ্গে পালালেন দুই সন্তানের জননী

১৭ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৪:৪০

বাজি হেরে প্রেমিকের সঙ্গে পালালেন দুই সন্তানের জননী

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলার মাটিরাঙ্গায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে বাঙালি যুবক রাকিবুল ইসলাম মুন্নার সাথে পালিয়েছে দুই সন্তানের জননী কবিতা ত্রিপুরা।

বাজিতে শর্ত থাকে যে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ড হেরে গেলে মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে হবে।

বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে গিয়ে মেয়েটি ১৭ জুলাই শুক্রবার ভোর রাত ৪টার দিকে তার অবুঝ ২ পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে পালিয়েছে। যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণ অলঙ্কার সাথে নিয়ে যায়।  

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কবিতা ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি, দেবতাপুকুর, কেমা পাড়ার বাসিন্দা। তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন অযোধ্যা এলাকায়।

রাকিবুল ইসলাম মুন্না একই জেলার মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার স্থানীয় বাসিন্দা।

কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। এর সুযোগেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে বলে জানা গেছে।

আরও পড়ুন

জামালপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

রাকিবুল ইসলাম মুন্না ও কবিতা ত্রিপুরাকে ধরতে তার স্বামী খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানার পুলিশের অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ
ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:১৩


৩ উপসচিবকে ওএসডি করে প্রজ্ঞাপন
৩ উপসচিবকে ওএসডি করে প্রজ্ঞাপন
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:০৭



এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন
এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন
২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৮:৩৩