• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫০:১৬ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

আবারও কমেছে সোনার দাম

৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৪৯

আবারও কমেছে সোনার দাম

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮০৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।

৯ সেপ্টেম্বর বুধবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুস জানিয়েছে, নতুন মূল্য বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯২২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রুপার গয়নার দামেও পরিবর্তন এনেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৭ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। বিনিময় ও বিক্রয়ের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত নতুন বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
ভোর রাতের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৯:৩৫

আবারও কমেছে সোনার দাম
আবারও কমেছে সোনার দাম
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩০:৪৯






হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন আটক করল ইরান
৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০১:৫১