ডেস্ক রিপোর্ট: বরিশাল নগরের একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতক দুটির মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন জানান, কাজ করার সময় ময়লার স্তূপে দুটি প্লাস্টিকের বাটি দেখতে পান তিনি। পরে কাছে গিয়ে বাটির ভেতরে দুই নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, নতুন বাজার ও আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে ময়লা-আবর্জনার সঙ্গে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে ফেলা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তিনি জানান, নবজাতক দুটির পরিচয় শনাক্ত এবং কীভাবে তাদের মরদেহ সেখানে এসেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available