রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুপ্টপ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৯ সেপ্টেম্বর বুধবার ভোরে লাগা এ আগুনে রেস্টুরেন্টের সিলিং, রান্নাঘরসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রুপ্টপ রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় রাঙামাটি ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের উপরের সিলিং ও বিভিন্ন অংশের পাশাপাশি রান্নাঘরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এছাড়া রেস্টুরেন্টের এসি, ফ্রিজ, কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
কসমস আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের মালিক এ.কে.এম. সালাহউদ্দীন বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান বলেন, “ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের নির্দিষ্ট সূত্রপাত এখনো জানা যায়নি।”
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available