• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:২৭:২১ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

নৌপরিবহণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৩:১৪

নৌপরিবহণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫ জন;

আরও পড়ুন

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম পাসেই আবেদন

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১২ জন;

৩. অফিস সহায়ক: ১৮ জন।

শিক্ষাগত যোগ্যতা ও বেতন

আরও পড়ুন

আইএফআইসি ব্যাংকে নিয়োগ

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অন্যান্য দক্ষতা: সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০/-

আরও পড়ুন

সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

অন্যান্য দক্ষতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০/-

আরও পড়ুন

ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু

৩. অফিস সহায়ক: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০/-

আবেদনের সময়সীমা: ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ