• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:০৯ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ

১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৫:১০

সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানের আগ্রহী প্রার্থীদের জন্য ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। এ কোর্সে আবেদনের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার পাশাপাশি অনলাইন আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার সেনাবাহিনীর সেনাসদর, এজির শাখা, পিএ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই তারিখে প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের পরিবর্তে সর্বোচ্চ ২৩ বছর নির্ধারণ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে বয়সের নিম্নসীমা আগের মতোই ১৬ বছর ৬ মাস থাকবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ থাকার শর্ত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ-৮.৫০ থাকতে হবে।

এদিকে, ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৩ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে: https://join.army.mil.bd

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৫:১০









আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে
১২ নভেম্বর ২০২৬ সকাল ০৯:০৭:২১