• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫৭:১৭ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম পাসেই আবেদন

২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:০৩

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, অষ্টম পাসেই আবেদন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বিভিন্ন পদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আউটসোর্সিং প্রক্রিয়ায় এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস করা প্রার্থীরা শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ২৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক নজরে পদের নাম ও পদসংখ্যা

১. সারণি-ক: কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার ও রাজশাহী এবং ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান
ষাঁড় রক্ষক (ক্যাটাগরি-৫): ১০২টি।
নৈশপ্রহরী (ক্যাটাগরি-৫): ৭৩টি।

আরও পড়ুন

আইএফআইসি ব্যাংকে নিয়োগ

২. সারণি-খ: কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, রাজাবাড়ীহাট, রাজশাহী

ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২টি।
পাম্প ড্রাইভার (ক্যাটাগরি-২): ২টি।
প্লাম্বার (ক্যাটাগরি-২): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ৪টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।

৩. সারণি-গ: ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেত্রকোনা ও ডুমুরিয়া, খুলনা

আরও পড়ুন

সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (ক্যাটাগরি-৫): ১০টি।
হোস্টেল অ্যাটেনডেন্ট (বালক) (ক্যাটাগরি-৫): ২টি।
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা) (ক্যাটাগরি-৫): ২টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।
বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
সহকারী বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে। সব পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর।

আরও পড়ুন

ডাক বিভাগে চাকরির সুযোগ, আবেদন শুরু

সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সাদা কাগজে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে স্বহস্তে লিখিত অথবা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তই আবেদনপত্র হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ

আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে।

আবেদনপত্রের খামের ওপর প্রার্থীর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে। 

 

আরও পড়ুন

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

আবেদন বিস্তারিত সব তথ্য জানতে এখানে ক্লিক করুন।

আবেদন পাঠানোর ঠিকানা

উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫। আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪




আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭