আন্তর্জাতিক ডেস্ক: ইতালির মিলান শহরের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে দুজনের। আগুনে একাধিক অ্যাপার্টমেন্ট পুড়ে গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। স্থানীয় গণমাধ্যম টিজিআর জানিয়েছে, ১৮ জুলাই শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিলানের পালমানোভা এলাকার ভিয়া পাদোভার ভিয়া প্লাসিদা রিকার্দো এলাকায় একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় একটি দম্পতি বাসায় ছিলেন। তাদের ছেলে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তারা নিখোঁজ ছিলেন। আগুনের লেলিহান শিখায় ১২টির বেশি অ্যাপার্টমেন্ট পুড়ে যায়। এতে কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে ভবন থেকে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সূত্র: টিজিআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available