• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই ফাল্গুন ১৪৩২ সকাল ১০:১৯:২৪ (02-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প

২ মার্চ ২০২৬ সকাল ০৭:৫৫:২৪

ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ মার্চ রোববার আল জাজিরা-কে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, খামেনি-পরবর্তী ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন।

তবে আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, এ দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে হোয়াইট হাউস কর্মকর্তা জানান, কূটনৈতিক প্রচেষ্টা চললেও আপাতত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

Ad
Ad

এদিকে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এর প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ফোনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তারা আগে করতে পারত। যা করা খুবই বাস্তবসম্মত ও সহজ ছিল, তা তারা আগে করতে পারত। তারা খুব দেরি করেছে।”

Ad

আলোচনা আজ হবে নাকি আগামীকাল—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি তা বলতে পারব না।” তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলোচনায় যুক্ত অনেক ইরানি কর্মকর্তা এখন আর জীবিত নন। তার ভাষায়, “যাদের সঙ্গে আমরা আগে কাজ করছিলাম, তাদের বেশির ভাগই চলে গেছে। এটি একটি বড়—একটি বড় আঘাত ছিল।”

অন্যদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি-কে জানিয়েছেন, তেহরান ‘উত্তেজনা প্রশমনে যেকোনো প্রচেষ্টার’ জন্য প্রস্তুত।

ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক আলোচনায় ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। গত শুক্রবার আল বুসাইদি ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স-এর সঙ্গে বৈঠক করেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আরাঘচি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা ‘পুরো অঞ্চলে উত্তেজনা ও আতঙ্ক বৃদ্ধির কারণ’ হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক ঘোষণা ও কূটনৈতিক তৎপরতার ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us