আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে আঘাত হেনেছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (মিসাইল)। খবর, আল জাজিরার।
২ মার্চ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরান নতুন করে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেগুলোর একটি সরাসরি জেরুজালেমে আঘাত করে।


গণমাধ্যমটির একজন সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, পশ্চিম জেরুজালেমে হামলার আগে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর কিছুক্ষণ পরই একটি মিসাইল এসে সেখানে আঘাত হানে।

১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ফিলিস্তিনিরা পবিত্র এ ভূমির মালিক হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক সব ক্ষমতা ইসরায়েলিদের হাতে।
মূলত, এখানেই অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা হিসেবে পরিচিত। সৌদি আরব-এর মক্কা ও মদিনার পর মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত জেরুজালেম শহর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available