নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজের তিন মাস পেরিয়ে গেলেও সাথী আক্তার (১৬) নামে এক মাদ্রাসার ছাত্রীকে পাওয়া যায়নি। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই (মুন্সি বাড়ী) এলাকার প্রবাসী জসিম উদ্দিনের কন্যা সাথী আক্তার বাগমারা আল-ইসরা বালিকা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশ্যে সাথী মাদ্রাসায় যায়। সে তার মাকে জানিয়েছিল যে, পরীক্ষার জন্য রাতভর হোস্টেলে থাকবে এবং পরদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরবে। কিন্তু পরদিন বিকেল ৪টার মধ্যেও বাড়ি ফেরেনি সাথী।


এনিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার, খোঁজাখুঁজি শুরু করলে মাদ্রাসার শিক্ষকরা জানান, সাথী ৬ ডিসেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে বাড়ি যাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় সাথীর মা নুরুন্নাহার বেগম লালমাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। থানা সূত্রে জানানো হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সাথী আক্তারের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available